গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National প্রতি ৮ মিনিটে একটি করে শিশু নিখোঁজ! সুপ্রিম উদ্বেগ

    প্রতি ৮ মিনিটে একটি করে শিশু নিখোঁজ! সুপ্রিম উদ্বেগ

    0
    60
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দেশে দত্তক নেওয়ার প্রক্রিয়া জটিল। সেই কারণে অবৈধ উপায়ে সন্তান গ্রহণের চেষ্টায় দেশে প্রতি ৮ মিনিটে একটি করে শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে।

    মঙ্গলবার এই বিষয়ে উদ্বেগপ্রকাশ করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি নাগরত্ন বলেছেন, সংবাদপত্রে তিনি পড়েছেন যে দেশে প্রতি আট মিনিটে একজন করে শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে। তিনি জানেন না, এটা সত্যি না মিথ্যা বলেও মন্তব্য করেছেন বিচারপতি নাগরত্ন। কিন্তু এটা সত্যিই গুরুতর একটি বিষয়। গত ১৪ অক্টোবর শীর্ষ আদালত কেন্দ্র দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে বলেছিল যে, নিখোঁজ শিশুদের নিয়ে হওয়া মামলার দেখভাল করার জন্য এক জন নোডাল অফিসার নিয়োগ করতে হবে। কেন্দ্রের নারী এবং শিশুকল্যাণ মন্ত্রকের মিশন বাৎসল্য পোর্টালে ওই অফিসারদের নাম এবং যোগাযোগ সংক্রান্ত তথ্য প্রকাশ করতে বলা হয়। মঙ্গলবারের শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি নোডাল অফিসার নিয়োগের জন্য ছ’সপ্তাহ সময় চান।

    যদিও ছ’সপ্তাহ সময় দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে বলেছে আদালত।