গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment সিনেমায় নেই, তবুও কীভাবে কোটি আয় 

    সিনেমায় নেই, তবুও কীভাবে কোটি আয় 

    0
    57
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    সিনেমায় নিয়মিত কাজ না করলেও কীভাবে বিলাসবহুল জীবনযাপন করেন,এ নিয়ে সম্প্রতি সমালোচনা ও নানা প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী সোফি চৌধুরী। মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি, সেগুলোও খুব হিট হয়নি।

    তবু আলোচনায় এসেছে তার কোটি টাকার বিলাসী জীবন।সমালোচনা বাড়তেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন সোফি। তিনি জানিয়েছেন, তার মূল আয়ের বড় অংশ আসে সঞ্চালনা ও স্টেজ পারফরম্যান্স থেকে।সম্প্রতি উদয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সোফি চৌধুরী, যেখানে পারফর্ম করেন আন্তর্জাতিক তারকা জেনিফার লোপেজ। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আবারও প্রশ্ন ওঠে,সিনেমায় দেখা যায় না, তবুও এত টাকা আসে কোথা থেকে?সমালোচকদের উদ্দেশে সোফি বলেছেন, ১৭ বছর ধরে গানের অনুষ্ঠান করছেন। আর দেশের এক নম্বর মহিলা সঞ্চালিকা তিনি। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান, বিয়েবাড়ি বা লাইভ শো সঞ্চালনা করার জন্য তাঁকে ডাকা হয়।বলিউডে যে পরিমাণ প্রতিযোগিতা, তা সবাই জানে।

    একজন নায়িকার মাটি শক্ত করতে অনেক সময় লাগে।অভিনেত্রী সোফি চৌধুরী আরও দাবি করেছেন, বলিউডের প্রথম সারির নায়িকারাও যতটা আয় করেন না, তিনি আয় করেন তার থেকেও বেশি।