গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National এসআইআর আলোচনায় সরকারকে সময় দিন : রিজিজু 

    এসআইআর আলোচনায় সরকারকে সময় দিন : রিজিজু 

    0
    40
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা নিয়ে বিরোধীদের আলোচনার দাবি সরকার খারিজ করেনি, বিষয়টি বর্তমানে বিবেচনাধীন।
    শীতকালীন অধিবেশনের প্রথম দিনে রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি বলেছেন, তবে তিনি বিরোধীদের প্রতি আবেদন করেন যেন আলোচনার সময়সীমা নির্দিষ্ট করে চাপ সৃষ্টি না করা হয়। রিজিজু বলেছেন, রবিবার সর্বদলীয় বৈঠকে বা সোমবার প্রথমদিনে যে বিষয়গুলি বিরোধী দল উত্থাপন করেছে, সেগুলিকে সরকার খাটো করছে না।
    বিষয়টি সরকারের বিবেচনাধীন। কিন্তু যদি শর্ত দেওয়া হয় যে আজই তা নিতে হবে, তাহলে তা কঠিন হয়ে দাঁড়ায়, কারণ কিছু সময় দেওয়া প্রয়োজন। তিনি আরও যোগ করেছেন, এসআইআর বা নির্বাচনী সংস্কার সংক্রান্ত দাবি সরকার খারিজ করেনি। ধরে নেবেন না যে সরকার কোনও বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত নয়।