গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করবেন আলিয়া

    সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করবেন আলিয়া

    0
    56
    ছবি সৌজন্যে : এক্স

    বলিউড অভিনেত্রী আলিয়া ভাট,মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার কথা ভাবেন। বিশেষ করে মা হওয়ার পর থেকে তার মাথায় এ ধরনের চিন্তা আরও বেশি করে ঘোরে। তবে ফ্যানদের কথা চিন্তা করে তা আর হয়ে ওঠে না। সম্প্রতি এমনটাই খোলাসা করেছেন বলিউডের গাঙ্গুবাই। 

     এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, এমন কিছুদিন আসে যখন ঘুম থেকে উঠে ভাবেন, ঠিক আছে, তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে ফেলা উচিত।বিশেষ করে রাহার মা হওয়ার পর। এমন অভিনেত্রী হওয়া উচিত যে শুধু অভিনয় করে। কিন্তু এটা হলে যারা পাশে থেকেছেন তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো একটা বিষয় হবে। আর তাই তা করতে পারেন না।আলিয়া আরও বলেছেন, তিনি তাঁর ব্যক্তিগত জীবন এখনো খুবই ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। কিন্তু এটা খুবই কঠিন। তাঁর ছবির অ্যালবাম রাহায় ভরা। তাঁর ছবিগুলো ধরে রাখার জন্য তাঁকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।আলিয়া আরও জানিয়েছেন, মাতৃত্ব তার জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছে। এতে তার মানসিকতা ও দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে। এদিকে সামনে আলিয়াকে দেখা যাবে,আলফা এবং লাভ অ্যান্ড ওয়ার ছবিতে।

    অ্যাকশনধর্মী ছবি আলফা-তে তার সঙ্গে অভিনয় করছেন শর্বরী ও ববি দেওল। অন্যদিকে, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার-এ আলিয়ার সহশিল্পী ভিকি কৌশল ও রণবীর কাপুর।