গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology মানুষের আদলে চীনে ‘বায়োমিমেটিক’ রোবট

    মানুষের আদলে চীনে ‘বায়োমিমেটিক’ রোবট

    0
    77
    ছবি সৌজন্যে : এক্স

    একে স্পর্শ করলে মানুষের মতো উষ্ণতা মেলে, মানুষের চোখের দিকে তাকিয়ে হাসে, শরীরের ভেতরে পাঁজরের খাঁচাও রয়েছে।অথচ এটি একটি রোবট।

    চীনের সাংহাইয়ের একটি স্টার্টআপের দেখানো রোবটটি এতটাই মানুষের আদলে তৈরি যে, একে দেখে একদিকে যেমন বিস্ময় জাগে তেমনই জাগে অস্বস্তি বা ভয়।বলা হচ্ছে,অনেক রোবট নির্মাতাই নিজেদের বিভিন্ন মেশিনকে মানুষের মতো দেখতে বানাতে চায় না।কারণ রোবটের মুখ বা চামড়া যত বেশি মানুষের মতো হয় তা দেখতে ততই অদ্ভুত লাগে।বিষয়টিকে বলে আঙ্কানি ভ্যালি ইফেক্ট। সম্ভবত এ কারণেই বর্তমানের অনেক হিউম্যানয়েড রোবট কোম্পানি,যেমন বস্টন ডায়নামিক্স নিজেদের বিভিন্ন রোবটকে প্লাস্টিক ও ধাতব আবরণে রাখতেই পছন্দ করেছে।তবে এই প্রথা মানতে নারাজ সাংহাইভিত্তিক স্টার্টআপ ,ড্রয়েডআপ। সম্প্রতি সাংহাইয়ের ঝাংজিয়াং রোবটিক্স ভ্যালিতে মোয়া নামের এক হিউম্যানয়েড রোবট দেখিয়েছে কোম্পানিটি।রোবটিক্স ভ্যালিটি এমন এক শিল্প পার্ক, যাকে চীনের জাতীয় পর্যায়ের এক রোবটিক্স হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে,সেখানে ১৫০টিরও বেশি কোম্পানি কাজ করছে, যার অন্যতম ,ড্রয়েডআপ। এ নতুন রোবট মোয়া’কে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ বায়োনিক এমবডেড ইন্টেলিজেন্ট রোবট বলে বর্ণনা করেছে ড্রয়েডআপ।এসব কথা শুনতে জটিল মনে হলেও এর সহজ অর্থ হচ্ছে, এসব রোবট এমনভাবে তৈরি যেন তা দেখতে, নড়াচড়া করতে ও অনুভব করতে পারে একদম মানুষের মতোই।গত কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইওয়ালা রোবট তৈরিতে অভাবনীয় উন্নতি করেছে চীন। দেশটির সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মোয়া হাসছে, মাথা নাড়াছে ও সামনে দাঁড়িয়ে থাকা মানুষের চোখের দিকে তাকাচ্ছে।

    মানুষের অজান্তেই ঘটে যাওয়া সূক্ষ্ম সব অঙ্গভঙ্গি, যেমন ভ্রু সামান্য উঁচানো বা ঠোঁটের কোণা কাঁপানোর মতো বিষয়ও রোবটি অবলীলায় করছে।রোবটের ভেতরে থাকা ক্যামেরা সিস্টেম ও এআই প্রযুক্তির সমন্বয়ে এমনটি সম্ভব হয়েছে।