গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National রাশিয়ায় নিষিদ্ধ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামও

    রাশিয়ায় নিষিদ্ধ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামও

    0
    72
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। সে দেশের প্রায় ১০ কোটির বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন।
    মেটা জানিয়েছে, এই সিদ্ধান্ত ব্যবহারকারীদের গোপনীয়তা ও অনলাইন নিরাপত্তার উপর গুরুতর প্রভাব ফেলবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে তথ্য নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করতে পশ্চিমী ডিজিটাল প্ল্যাটফর্মগুলির উপর চাপ বাড়াচ্ছে মস্কো।
    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মেটা রুশ আইনের সঙ্গে নিজেদের নীতি খাপ খাওয়াতে ব্যর্থ হয়েছে। মেটা যদি রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে এবং আইন মেনে চলে, তাহলে সমাধানের সুযোগ থাকতে পারে। কিন্তু তারা যদি অনমনীয় থাকে, তাহলে কোনও সম্ভাবনা নেই। টেলিগ্রামের জন্ম রাশিয়াতেই, তবুও সরকার সেখানে নজরদারি বাড়াতে চাইছে।