গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National বন্দে মাতরম : কেন্দ্রের বিরোধিতা মুসলিম ল বোর্ডের

    বন্দে মাতরম : কেন্দ্রের বিরোধিতা মুসলিম ল বোর্ডের

    0
    70
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বন্দে মাতরম বাজলেও উঠে দাঁড়িয়ে গানের প্রতি সম্মান জানাতে হবে,কেন্দ্রের এই নির্দেশিকার বিরোধিতা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড,এআইএমপিএলবি।

    তারা সাফ জানিয়ে দিয়েছে, এধরনের নির্দেশ অসাংবিধানিক এবং ধর্মীয় স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী।মুসলিম ল বোর্ড একটি বিবৃতিতে লিখেছে, এই নির্দেশিকা সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে বিরুদ্ধে। এটি সংখ্যালঘুদের মৌলিক অধিকার লঙ্ঘন করে।

    তাদের যুক্তি, গানটিতে দুর্গা এবং অন্যান্য দেবদেবীর পুজোর উল্লেখ রয়েছে,যা ইসলামী বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা আরও জানিয়েছে,মুসলিমরা এক ঈশ্বরেই বিশ্বাসী। বোর্ডের দাবি, গানের বেশ কয়েকটি পংক্তি ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী। কেন্দ্রের বিজ্ঞপ্তিটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছে, কেন্দ্র সরকার এই নির্দেশিকা প্রত্যাহার না করে, তাহলে তারা আদালতের দ্বারস্থ হবে।