গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata ব্যাঙ্কশাল সহ জেলার কোর্টে কোর্টে বোমাতঙ্ক

    ব্যাঙ্কশাল সহ জেলার কোর্টে কোর্টে বোমাতঙ্ক

    0
    54
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাতে আর কয়েক ঘণ্টা। এরপরেই বিস্ফোরণে উড়ে যাবে কোর্ট।
    এজলাসে উড়ো মেলে মঙ্গলবার সকালে শোরগোল পড়েছে কলকাতা থেকে জেলার বিভিন্ন আদালতে। ব্যাঙ্কশাল কোর্ট থেকে আসানসোল, দুর্গাপুর, চুঁচুড়া, বহরমপুর সর্বত্রই উড়ো মেল ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তে খালি করে দেওয়া হয় আদালত চত্বর। আতঙ্কে কোর্ট রুম থেকে বেরিয়ে পড়েন আইনজীবী, বিচারকরা। এরপর স্নিফার ডগ নিয়ে তন্নতন্ন করে খোঁজা হলেও কোথাও বোমা, বিস্ফোরক কিছুই মেলেনি। দিনের ব্যস্ত সময়ে সবে আদালতের কাজ শুরু হয়েছে। এরইমধ্যে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে বোমাতঙ্ক ছড়ায়। আতঙ্কে কোর্ট থেকে বেরিয়ে পড়েন আইনজীবী, বিচারকরা। স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয় কোর্ট চত্বরে। কাযত একই ছবি আসানসোল, দুর্গাপুর, চুঁচুড়া, বহরমপুর জেলা জজ কোর্টেও বোমা রাখা আছে বলে হুমকি মেল আসে।
    সেখানেও আদালত খালি করে মেটাল ডিটেক্টর, স্লিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। কে বা কারা কি উদ্দেশ্যে এই ভুয়ো মেল করে আতঙ্ক ছড়িয়েছে খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।