গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata শুক্রবার ধর্মঘটের ডাক সরকারি কর্মীদের 

    শুক্রবার ধর্মঘটের ডাক সরকারি কর্মীদের 

    0
    33
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে শুক্রবার ১৩ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সংগঠনের। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ধর্মঘট পালন করা হবে। 
    সেই ধর্মঘট সফল করতে ইতিমধ্যেই জেলায় জেলায় সরকারি দফতরগুলিতে প্রচার শুরু করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তবে ধর্মঘট ব্যর্থ করতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। রাজ্যের শাসকদল তৃণমূল সমর্থিত এই সংগঠনের দাবি, তারা ধর্মঘটের বিরোধী। সরকারি কর্মীরা যাতে দফতরে আসতে পারেন, স্কুল-কলেজ খোলা থাকে, তা নিশ্চিত করার চেষ্টা করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ এখনও মেটায়নি রাজ্য সরকার৷
    উল্টে তারা শীর্ষ আদালতে আবেদন করে আরও সময় চেয়েছে। মূলত তার বিরোধিতা করেই ধর্মঘটের ডাক দিয়েছে সরকার বিরোধী একাধিক সংগঠন। এইদিকে এই ধর্মঘটকে সমর্থন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিকে, বনধের ঘোষণার পরেই রাজ্য সরকারের তরফে কড়া বিবৃতি দিয়ে জানানো হয়েছে  বনধের দিন কোনো ছুটি নেওয়া যাবেনা।