গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International হোয়াইট হাউস-কাণ্ডে ইরান নেই, বললেন ট্রাম্প

    হোয়াইট হাউস-কাণ্ডে ইরান নেই, বললেন ট্রাম্প

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স
    ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হামলাকারী টমাস অর্থদান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ভোটের সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে।
    এদিকে, হোয়াইট হাউসের নৈশভোজে তাঁর উপর গুলি চালানোর ঘটনায় ইরানের কোনও যোগ নেই। সাংবাদিক বৈঠক করে এমনটাই স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন অভিযুক্তের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ছিল। প্রথমে একটি নিরাপত্তা তিনি চেকপয়েন্টে গুলি চালান। তারপর নৈশভোজের অনুষ্ঠানে হামলা চালানো হয়েছে। তিনি অসুস্থ। কিন্তু সিক্রেট সার্ভিসের আধিকারিকরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। তবে সিক্রেট সার্ভিসের একজন আধিকারিক গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু বুলেটনিরোধক জ্যাকেট থাকায় তাঁর কোনও ক্ষতি হয়নি।
    অত্যন্ত সাহসীকতার পরিচয় দিয়েছেন তিনি। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, এই ঘটনার সঙ্গে ইরান-যোগ নেই। হামলার কয়েকঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বন্দুকবাজের একটি ছবি প্রকাশ্যে আনেন।