গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Jalpaiguri শেষবার লাইনে দাঁড়িয়ে বিজেপিকে জবাব দিন : অভিষেক

    শেষবার লাইনে দাঁড়িয়ে বিজেপিকে জবাব দিন : অভিষেক

    0
    199
    ছবি সৌজন্যে :ফেসবুক

    শেষবার ভোটের লাইনে দাঁড়িয়ে বিজেপিকে জবাব দেওয়ার সময় এসেছে। ধূপগুড়ি থেকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    তিনি বলেছেন নোটবন্দি, লকডাউন, এসআইআর আর এখন গ্যাস। মর্জি মত মানুষকে লাইনে দাঁড় করিয়েছে বিজেপি সরকার। তাই এবারের ভোটে এই হেনস্থার জবাব দিতে হবে। বাড়ি, রাস্তা, জল, ১০০ দিনের কাজের টাকা সব বন্ধ করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন এসবের পরেও বিজেপি কোন সাহসে ভোট চাইছে। তাঁর দাবি এই পরিস্থিতিতে বিজেপির হয়ে কেউ ভোট চাইতে এলে তাঁকে সরাসরি প্রশ্ন করতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন ১২ বছরে কারও পকেটে ৯ পয়সাও ঢোকেনি।

    অথচ রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে সহায়তা করছে। আচ্ছে দিনের কথা বলে শুধু ভাষণবাজি হয়েছে। এদিকে ধূপগুড়িতে সভার পর কালচিনিতে রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।