গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ‘২৫ অর্থবর্ষে বিজেপির তহবিল ১৭১% বৃদ্ধিতে ৬,০৭৪ কোটি

    ‘২৫ অর্থবর্ষে বিজেপির তহবিল ১৭১% বৃদ্ধিতে ৬,০৭৪ কোটি

    0
    27
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ২০২৪-‘২৫ অর্থবর্ষে ভারতীয় জনতা পার্টি ৬ হাজার ৭৪ কোটি টাকার অনুদান পেয়েছে। নির্বাচন পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর একটি নতুন প্রতিবেদনে জানা গেছে, ২০২৩-‘২৪ অর্থবর্ষে গেরুয়া দলটির পাওয়া ২ হাজার ২৪৩ কোটি টাকার রাজনৈতিক অনুদানের তুলনায় এই পরিমাণ প্রায় ১৭১% বেশি ।
    ২০২৪-‘২৫ অর্থবর্ষে বিজেপির ঘোষিত অনুদান কংগ্রেস, আম আদমি পার্টি, সিপিএম এবং এনপিইপি- সহ অন্য চারটি রাজনৈতিক দলের মোট ঘোষিত অনুদানের প্রায় দশ গুণ।
    ২৬ মার্চ প্রকাশিত এডিআর প্রতিবেদনে, ভারতের নির্বাচন কমিশন-এর কাছে দলগুলোর জমা দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-‘২৫ অর্থবর্ষে জাতীয় রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ২০ হাজার টাকা বা তার বেশি অনুদানের উপর আলোকপাত করা হয়েছে।