গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata আরাবুলকে আইএসএফ-র ‘বগলদাবা’, আপত্তি বামেদের

    আরাবুলকে আইএসএফ-র ‘বগলদাবা’, আপত্তি বামেদের

    0
    19
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভাঙড়ের তাজা নেতা আরাবুলকে বগলদাবা করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না। সিপিএম তথা বামেদের অবস্থান স্পষ্ট করলেন মহম্মদ সেলিম।
    সম্প্রতি তৃণমূল ছেড়ে নওশাদ সিদ্দিকির আইএসএফে যোগ দিয়েই ক্যানিং পূবের টিকিট পেয়েছেন আরাবুল ইসলাম। যেহেতু বামফ্রন্টের সঙ্গে সমঝোতা করে আইএসএফ ভোটে লড়ছে, সেই প্রশ্নে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন তাঁরা দুর্বৃত্তায়ন, দুর্নীতি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছে। যাকে পরাস্ত করার জন্য ভোটের লড়াই, সেই ঘরানার কাউকে বগলদাবা করা কোনও সুস্থ লক্ষণ নয়। সিপিএম, বামফ্রন্ট এর অনুমোদন করে না। আইএসএফকে বামফ্রন্টের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে আইএসএফ কর্মীকে খুন করার অভিযোগ উঠেছিল অরাবুলের বিরুদ্ধে।
    সেই প্রসঙ্গ তলে আইএসএফ কর্মীদের উদ্দেশে আইএসএফ কর্মীদের উদ্দেশে আবেদন জানিয়েছেন।