গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home International মার্কিন এফ-১৬ লক্ষ্য করে হামলার দাবি ইরানের

    মার্কিন এফ-১৬ লক্ষ্য করে হামলার দাবি ইরানের

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আকাশসীমা লঙ্ঘন করতেই আমেরিকার আরও একটি যুদ্ধবিমানকে গুলি করে নামানোর দাবি করেছে ইরান। এ বার মার্কিন বাহিনীর এফ ১৬ যুদ্ধবিমানকে গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছে রেভোলিউশনারি গার্ড কোর।
    কিন্তু কোথায় গুলি করে বিমানটিকে নামানো হয়েছে সেটি উল্লেখ করেনি আইআরজিসি। দিন কয়েক আগেও মার্কিন বাহিনী একটি এফ-৩৫ এবং একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করেছিল ইরান।
    যদিও দু’টি ক্ষেত্রেই তাদের দাবিকে খণ্ডন করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। ২২ মার্চ আইআরজিসি বিবৃতি জারি করে জানিয়েছিল, হরমুজ প্রণালীর কাছে দক্ষিণ উপকূলে আমেরিকার একটি এফ-১৫ বিমানকে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে।