গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National পরমাণু অস্ত্রবাহী নৌসেনায় যোগ আইএনএস অরিদমন-র

    পরমাণু অস্ত্রবাহী নৌসেনায় যোগ আইএনএস অরিদমন-র

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পরমাণু অস্ত্রবাহী তৃতীয় ডুবোজাহাজ শামিল হয়েছে ভারতীয় নৌসেনার অস্ত্রসম্ভারে। বিশাখাপত্তনমে নৌসেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আনুষ্ঠানিক ভাবে পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী আইএনএস অরিদমনের কমিশনিং সম্পন্ন করেছেন।
    ২০১৬ সালে ভারতীয় নৌসেনা প্রথম পরমাণু শক্তিচালিত এবং পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ আইএনএস অরিহন্ত পেয়েছিল। ২০২৪ সালের অগাস্টে নৌসেনার সদস্য হয়েছিল ওই শ্রেণির দ্বিতীয় ডুবোজাহাজ আইএনএস অরিঘাত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নৌসেনায় অরিদমনের অন্তর্ভুক্তি প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এটি শব্দ নয়, এটি শক্তি, অরিদমন! তাৎপর্যপূর্ণ ভাবে অরিদমনের অন্তর্ভুক্তি নিয়ে সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি নৌসেনা।