
ভোটের দিন বুথের ভিতর বসতে পারবেন না কোনও রাজনৈতিকর দলের পোলিং এজেন্টরা। নতুন নির্দেশিকা দিল নির্বাচন কমিশ।
মঙ্গলবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পোলিং বুথের ভিতর কোনও রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের বসার ব্যবস্থা থাকবে না। ২ সপ্তাহ পরে রাজ্যে প্রথম দফার ভোট। তার আগেই সেন্ট্রাল কন্ট্রোল রুম চালু করল সিইও দফতর। এই সেন্ট্রাল কন্ট্রোল রুমে মনিটর থেকেই নজরদারি চালাবে কমিশন। আপাতত ৭২টি স্ক্রিন বসানো হয়েছে। আরও ১৮টি মনিটর বসানো হবে। এর মাধ্যমেই বুথ এবং বুথ কেন্দ্রের বাইরে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। অন্তত ২০০ মাইক্রো অবজার্ভার ৫০০ বুথের নজরদারিতে থাকবেন। কোথাও কোনও গন্ডগোল হলে কুইক রেসপন্স টিমকে অ্যালার্ট করা হবে। এদিকে বুথে বুথে এখনও পর্যাপ্ত পরিকাঠামো না থাকার অভিযোগ।
ক্ষুব্ধ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসবেন। বারবার সতর্ক করা সত্ত্বেও বুথের পরিকাঠামো উন্নয়নে নবান্ন সদর্থক ভূমিকা নেয়নি, অভিযোগ উঠতেই প্রত্যেক জেলায় একজন করে সচিব পদমর্যাদার অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ কুমার।








