গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment রামায়ণ নিয়ে দুঃসংবাদ দিলেন যশ

    রামায়ণ নিয়ে দুঃসংবাদ দিলেন যশ

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    নীতিশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে রামায়ণ-এ যে একটা বড় চমক অপেক্ষা করছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। পয়লা ঝলক উন্মোচনের পর কৌতূহলের পারদ আরও চড়েছে বললেও অত্যুক্তি হয় না।

    সদ্য হনুমান জয়ন্তীতে প্রকাশ্যে আসা মেগাবাজেট টিজারে রাম অবতারে সাড়া ফেলে দিয়েছেন রণবীর কাপুর। তবে প্রায় আড়াই মিনিটের ঝলকে রাবণবেশী যশকে দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দক্ষিণী সিনেপ্রেমীরা। ঝলকে শুধু লঙ্কারাজের মেগবাজেট পুষ্পকরথ দেখেই দুধের সাধ ঘোলে মেটাতে হয়েছিল তাঁদের। এবার কেজিএফ তারকা যশ ,রামায়ণ নিয়ে এমন দুঃসংবাদ দিলেন যা শুনলে আশাহত হবেন ফ্যান ফলোয়াররা। নীতিশের ৪  হাজার কোটি বাজেটের মহাকাব্যে রাবণের ভূমিকায় অভিনয় করার জন্য কম কসরত করেননি যশ। উপরন্তু এই সিনেমার বেশ কিছু হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্য তাঁকে ঘিরেই। দিন কয়েক আগে পরিচালকও জানিয়েছেন যে, এই রামায়ণ-এ রাবণের বহুমুখী অবতার দেখার সুযোগ পাবেন দর্শকমহল। খলনায়ক বৃত্তের বাইরে যিনি একজন মহান যোদ্ধা, দক্ষ সঙ্গীতজ্ঞ, প্রকৃত পণ্ডিত এবং একজন প্রজাবৎসল রাজা হওয়ার পাশাপাশি মহাদেবের পরম ভক্ত। অতঃপর যশকে ,লঙ্কারাজের চরিত্রে দেখার জন্য ফ্যানদের যে চাতক পাখির দশা হবে, তা বলাই বাহুল্য। তবে পর্দায় বলিউডের রণবীর কাপুরের সম্মুখ সমরে দক্ষিণী তারকা কতটা লাইমলাইট কাড়তে পারবেন? এমন কৌতূহল গোড়া থেকেই ফ্যানদের মনে উঁকি দিয়েছিল। এবার এক সাক্ষাৎকারে যশ জানিয়েছেন, এই ছবিতে রণবীরের সঙ্গে তাঁকে দেখা যাবে না। দক্ষিণী তারকার মন্তব্য, রামায়ণ-এর প্রথম পর্বে তাঁদের দু’জনকে সম্মুখ সমরে দেখা যাবে না। সকলেই জানেন যে, এই ছবিটি দুই পর্বের।

    তাই, প্রথম পর্বে রাম-রাবণ নিজস্ব রাজ্য, শাসনকালের সঙ্গে দর্শককে পরিচয় করানো হবে। তাহলে কি এই মেগাবাজেট রামায়ণ-এর প্রথম পর্বের কোনও দৃশ্যেই যশ-রণবীরকে একসঙ্গে দেখা যাবে না?