
এই দিদি মন্তব্য নিয়ে এবার অমিত শাহকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছেন মহিলাদের অসম্মান বাংলার মানুষ মেনে নেবে না।
এবার ৫০-র নীচে নামবে বিজেপি। জয়নগরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রীকে বলছেন এই দিদি। এটাই নাকি বিজেপির মহিলাদের প্রতি সম্মান। তিনি আরও বলেছেন রাজ্যের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র থেকে ১০ বছরের বড়। তাঁকে এই দিদি বলেন কি করে। প্রধানমন্ত্রী আগেরবার বলেছিলেন ও দিদি। এই অসম্মানের ফলও পেয়েছে। ৭৭-এ বিজেপির গাড়ি আটকে ছিল।
এবার ৫০-ও পার হবে না। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন যাঁরা চমকাচ্ছেন, ধমকাচ্ছে, এসআইআর করে খেলা শুরু করেছেন গণতান্ত্রিকভাবে সেই খেলার শেষ করবে তৃণমূলই।









