
৪ মে সকালে ভোট গণনা, ৮ টায় ব্যালট বক্স খোলা শুরু হবে। দুপুর ১টায় গণনা শেষ।
তারপর দিদি টাটা গুড বাই। প্রথম দফা ভোটের আগেই নিউ ব্যারাকপুরের সভা থেকে ভবিষ্যদ্বণী করেছেন অমিত শাহ। বৃহস্পতিবার প্রথম দফার ভোট। ১৬ জেলায় ১৫২ আসনে ভোটগ্রহণ। ২৯ তারিখ ৭ জেলার ১৪২ আসনে ভোট। ফল বেরবে ৪ তারিখ। তার আগেই সকাল থেকে সময় ধরে ধরে কি হবে বলেছেন অমিত শাহ। মঞ্চ থেকে হুঙ্কার দিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হবেই। ৪ মে সকালে গণনা শুরু হবে। ৮টায় ব্যালট বাক্স খোলা হবে। ৯টায় দ্বিতীয় রাউন্ড, ১টায় গণনা শেষ আর তারপর দিদি টাটা বাই বাই।
একটা লম্বা সময় পর বাংলায় সুশাসন শুরু হবে। সোনার বাংলা তৈরির শুরু বিজেপি সরকার করবে।









