গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Lifestyle ওজন কমাতে খান ব্রোকলি 

    ওজন কমাতে খান ব্রোকলি 

    0
    26
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ওজন কমাতে যারা ডায়েট করছেন, তাদের জন্য ব্রোকলি হতে পারে একটি জাদুকরী খাবার। পুষ্টিবিদদের মতে, ১০০ গ্রাম ব্রোকলিতে মাত্র ৩৪ ক্যালোরি থাকে, অথচ এটি ফাইবার ও প্রোটিনে পূর্ণ।

    ফলে এটি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং দ্রুত মেদ ঝরে।এদিকে ব্রোকলির আসল পুষ্টি পেতে ৫-৬ মিনিট ভাপে সেদ্ধ করে নিন। স্বাদ বাড়াতে সামান্য লেবুর রস ও গোলমরিচ ছিটিয়ে খেতে পারেন। ওদিকে,রাতের খাবার হালকা রাখতে এক বাটি ব্রোকলি স্যুপ দারুণ কার্যকর। এটি শরীর ডিটক্স করতে এবং দীর্ঘক্ষণ খিদে নিয়ন্ত্রণে সাহায্য করে। তারপর ধরুন টক দই বা অলিভ অয়েলের ড্রেসিং দিয়ে ব্রোকলির সালাদ তৈরি করুন। স্বাদের জন্য এতে কিছু ভাজা বাদাম বা আখরোট যোগ করতে পারেন। হালকা ফ্রাই করতে পারেন। সেক্ষেত্রে,অলিভ অয়েলে আদা-রসুন দিয়ে ব্রোকলি হালকা নেড়ে রান্না করুন। সামান্য সয়া সস ও সাদা তিল ছিটিয়ে দিলে এটি বিকেলের টিফিন হিসেবে দারুণ লাগবে। পাশাপাশি পনির বা রাঙা আলুর সাথে ব্রোকলি হালকা রোস্ট করে নিতে পারেন।

    এটি বাইরের দিকে মুচমুচে আর ভেতরে রসালো হয়, যা ডায়েট খাবারকেও সুস্বাদু করে তোলে।অতিরিক্ত উপকারিতা হিসাবে,ওজন কমানোর পাশাপাশি ব্রোকলিতে থাকা ক্যালসিয়াম হাড় মজবুত করে এবং ভিটামিন-সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।