গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International হাম্পব্যাক তিমি : ফিরছে হারানো প্রজাতি 

    হাম্পব্যাক তিমি : ফিরছে হারানো প্রজাতি 

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    দক্ষিণ আফ্রিকার সমুদ্রে কাছাকাছি সময়ে একই ধরনের বিরল ঘটনা মানুষকে অবাক করেছে,শত শত হাম্পব্যাক তিমি একসঙ্গে জড়ো হয়ে তৈরি করছে সুবিশাল সুপার-গ্রুপ। বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা শুধু বিস্ময়করই নয়, বরং বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বিশেষ প্রজাতির এই তিমির ঘুরে দাঁড়ানোর শক্তিশালী প্রমাণ।

    ২০২৫ সালের ডিসেম্বরের এক কুয়াশাচ্ছন্ন সকালে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে দুই আলোকচিত্রী এক দিনে ৩০৪টি পৃথক হাম্পব্যাক তিমির ছবি শুট করেছেন— যা এক দিনে সবচেয়ে বেশি বড় তিমি শনাক্তের রেকর্ড।এর আগের দিনও তারা ২০৮টি তিমির ছবি তোলেন।প্রকৃতি আলোকচিত্রী মনিক ফলাওস জানিয়েছেন, এত বিপুলসংখ্যক তিমি কাছাকাছি থাকলে তাদের নিঃশ্বাস থেকে ওঠা জলীয় বাষ্প দূর থেকে শহরের আকাশচুম্বী ভবনের মতো দেখায়।

    তিমিগুলো জলের নিচে খাদ্য সংগ্রহ করে আবার দ্রুত ভেসে উঠে শ্বাস নেয়, আর তাদের শক্তিশালী নিঃশ্বাস প্রায় ৭ মিটার পর্যন্ত ওপরে ওঠে।তিনি আরো বলেছেন, এত তিমি একসঙ্গে থাকলে পরিবেশে তীব্র গন্ধও তৈরি হয় এবং চারপাশে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। চারদিকে শুধু তিমি আর তিমি, এটা এক ধরনের ইন্দ্রিয়ের ওপর চাপ তৈরি করে।