গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International আবারও ইরানে হামলা করতে যাচ্ছে ইসরায়েল

    আবারও ইরানে হামলা করতে যাচ্ছে ইসরায়েল

    0
    13
    ছবি সৌজন্যে : এক্স

    আবারও ইরানে হামলা করতে যাচ্ছে ইসরায়েল। এবার বড় ধরনের হামলা করতে চায় ইহুদিবাদী কর্তৃপক্ষ।

    এ জন্য আমেরিকার অনুমতির অপেক্ষায় রয়েছে ইসরায়েলি বাহিনী।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তেহরানকে নতুন করে এ হুঁশিয়ারি দিয়েছেন।তিনি জানিয়েছেন, হামলার জন্য ওয়াশিংটনের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় আছে সেনাবাহিনী।কাৎজের এ মন্তব্যকে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন,সম্ভাব্য যেকোনও হামলার লক্ষ্য হবে ইরানের সক্ষমতাকে মারাত্মকভাবে গুঁড়িয়ে দেওয়া। এদিকে কাৎজের ব্যবহৃত শব্দগুলো থেকে ধারণা করা হচ্ছে, এই অভিযানের সামরিক ফলাফল হবে সুদূরপ্রসারি।কাৎজ দাবি করেছেন,ইসরায়েলি বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে।

    যেকোনও ধরনের রক্ষণাত্মক বা আক্রমণাত্মক পরিস্থিতির জন্য তারা পুরোপুরি প্রস্তুত।তিনি আরও বলেছেন, প্রধান মিত্র ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত সমন্বয় সাপেক্ষে সব ধরনের সামরিক পথই খোলা রাখা হয়েছে।