
মধ্যপ্রদেশ নর্মদার জলে ডুবে গেলো যাত্রীবোঝাই প্রমোদতরী। কমপক্ষে ৩০ জন যাত্রী ছিলেন ওই তরীটিতে, তার মধ্যে ৬ পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ১৫ জনকে উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানিয়েছে পুলিশ এবং উদ্ধারকারী দল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গভীর জলাধারের মাঝখানে পৌঁছে গিয়েছিল প্রমোদতরীটি, সেই সময় হঠাৎই আবহাওয়া খারাপ হয়। শুরু হয় তীব্র হাওয়ার দাপট। তখনই ভারসাম্য হারিয়ে একপাশে কাত হয়ে জলে ডুবে যায় প্রমোদতরীটি । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। উদ্ধার হওয়া পর্যটকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।









