
সৌদি প্রো লিগে ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে আল আহলিকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর।দলের জয়ে অবদান রেখে পর্তুগিজ তারকা হাজার গোলের মাইলফলকের দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন।
এই ম্যাচে গোল করার মধ্যে দিয়ে রোনালদো ক্লাব ও দেশের হয়ে তার আনুষ্ঠানিক গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৭১-এ। টানা ২০তম জয়ের সুবাদে আল-নাসর ৭৯ পয়েন্ট অর্জন করে আল নাসর ট্রফির দৌড়ে অবস্থান মজবুত করেছে। অন্যদিকে পয়েন্ট তালিকায় আল-আহলি তৃতীয় স্থানে অবস্থান করছে।ম্যাচের দীর্ঘ সময় ধরে খেলাটি ছিল বেশ রক্ষণাত্মক। উভয় দলই গোলের সুযোগ তৈরি করতে হিমশিম খেতে হয়। অবশেষে ৭৬ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি আসে, যখন জোয়াও ফেলিক্সের ইনসুইং কর্নার থেকে আসা বল ক্রিশ্চিয়ানো রোনালদো সবার চেয়ে উঁচুতে লাফিয়ে উঠে নিখুঁত হেডে এদুয়ার্দ মেন্ডিকে পরাস্ত করে দূরের কোনায় জালে জড়ান। এই গোলটি খেলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় এবং শেষ মুহূর্তে কোমানের করা গোলটি ম্যাচের সহজ সমাপ্তি নিশ্চিত করে।আল আহলি আরেকটি বিপজ্জনক কর্নার ক্লিয়ার করার ব্যর্থ চেষ্টা করলে, ৯০ মিনিটে কিংসলে কোমান জোরালো শটে গোল করে নাসর জয় নিশ্চিত করেন।
হোর্হে জেসুসের অধীনে সৌদি আরবে এটি তার চতুর্থ সিজন এবং রোনালদো আল-নাসরের হয়ে তার প্রথম ঘরোয়া লিগ ট্রফির সন্ধানে রয়েছেন। ক্লাবটিও গাম্বা ওসাকার বিপক্ষে একটি মহাদেশীয় ফাইনালসহ একাধিক ফ্রন্টে প্রতিযোগিতায় টিকে আছে।









