গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata নজরদারিতে ছিলেন মমতা, ভিডিও পোস্টে দাবি শুভেন্দুর

    নজরদারিতে ছিলেন মমতা, ভিডিও পোস্টে দাবি শুভেন্দুর

    0
    8
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সন্ধে থেকে মধ্যরাত। বৃহস্পতিবার ৪ ঘণ্টা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুমের বাইরে বসে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন কোনও বাড়তি সুবিধে নেওয়া থেকে ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে।

    যতই চেষ্টা চালান না কেন, কোনওরকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি। উনি যতক্ষণ স্ট্রং রুম প্রাঙ্গণে ছিলেন, ওঁনাকে তাঁর ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নজরদারিতে রেখেছিলেন। কড়া নজরদারির মধ্যে সূর্যনীল দাস ওঁনাকে নজরে রেখেছিলেন, যাতে উনি কোনও অসৎ উপায় অবলম্বন করতে না পারেন। বৃহস্পতিবার ভিডিওবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    এরপরেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ধর্নায় বসেন শশী পাঁজা, কুনাল ঘোষরা। সেখানে বিজেপি প্রাথী তাপস রায় পৌঁছতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এরইমধ্যে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে চলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।