গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs রূপার বিরুদ্ধে থানায় লাভলি

    রূপার বিরুদ্ধে থানায় লাভলি

    0
    9
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ভোট মিটতেই বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় গিয়েছেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। তাঁর অভিযোগ ২৯ এপ্রিল ভোট শেষের পরে কালিকাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহেবপুর প্রাথমিক বিদ্যালয়ে ২৬৭ নম্বর বুথে ঢুকেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়।

    বিজেপি প্রার্থীর উপস্থিতিতে ভোটদান পরবর্তী প্রশাসনিক পদ্ধতি সারা হয় বলে অভিযোগ করেছেন লাভলি। তাঁর অভিযোগ ওই ঘটনায় তৃণমূলের এজেন্ট বাধা দিতে গেলে এবং দলের লোকজন বিক্ষোভ দেখালে বাহিনী লাঠিচার্জ করে তাতে কয়েকজন আহত হন।

    ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন লাভলি মৈত্র।