গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International গুটিকয়েকে কুক্ষিগত রাষ্ট্রসংঘ : ভারত

    গুটিকয়েকে কুক্ষিগত রাষ্ট্রসংঘ : ভারত

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    ৮০ বছরের রাষ্ট্রসংঘকে খোলনলচে বদলে ফেলার দাবি তুলল ভারত। ভেটো ক্ষমতাকে ৫টি দেশের কুক্ষিগত না করে তা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন ভারতের রাষ্ট্রদূত পি হরিশ। তাঁর দাবি, রাষ্ট্রসংঘে সংস্কার হোক তবে ভেটো ক্ষমতা সম্পন্ন স্থায়ী সদস্যের সংখ্যা বৃদ্ধি না করে তা করলে এই সংস্থার অভ্যন্তরে ভারসাম্যহীনতা ও বৈষম্য বাড়বে।

    রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদ সংস্কার বিষয়ক আন্তঃসরকার আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে পি হরিশ বলেছেন, ভেটো ক্ষমতার পরিসর না বাড়িয়ে নতুন কোনও বিভাগ বিবেচনা করা হলে আলোচনা আরও জটিল হয়ে উঠবে। রাষ্ট্রদূত বলেছেন, সদস্যপদ ও ভেটো ক্ষমতা এই দুটি বিষয়ের পরিধি বাড়ানো ছাড়া নয়া পরিষদ গঠন ভারসাম্যহীন হয়ে পড়বে এবং এর বৈধতা ও প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। হরিশ আরও বলেছেন, এটা ঠিক যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ৮০ বছরের আগে প্রতিষ্ঠিত এই কাঠামো আজকের পরিবর্তনশীল বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

    ১৯৬০-এর দশকে পরিষদের সংস্কারে কেবল অস্থায়ী বিভাগটির সম্প্রসারণ করে ভেটো প্রদানকারী দেশগুলোর ক্ষমতা আরও বাড়ানো হয়। সেটাই ছিল একমাত্র পরিবর্তন।ভারতের বয়ান অনুযায়ী, অতীতে ভেটো ক্ষমতা সম্পন্ন স্থায়ী ও অস্থায়ী সদস্যদের অনুপাত ছিল ৫:৬। যা পরে পরিবর্তন করে ৫:১০ করা হয়। এর ফলে ভেটো ক্ষমতা সম্পন্ন দেশগুলো তুলনামূলকভাবে বেশি সুবিধা পেয়েছিল। যার বিপুল অপব্যবহারের কথাও তুলে ধরেছেন ভারতের রাষ্ট্রদূত পি হরিশ।