গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment ধর্ষণ মামলায় অভিনেতা আশিস কাপুর জেলে

    ধর্ষণ মামলায় অভিনেতা আশিস কাপুর জেলে

    0
    121
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হিন্দি সিরিয়ালের অভিনেতা আশিস কাপুরকে। ২ সেপ্টেম্বর পুনে থেকে গ্রেপ্তার করা হয় টিভি সিরিয়ালের এই অভিনেতাকে। দিল্লির তিস হাজারি আদালত তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। তাকে লিংক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস পায়েল সিঙ্ঘলের আদালতে হাজির করা হলে এই সিদ্ধান্ত আসে।

    জানা গেছে এক মহিলার অভিযোগের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ ও শারীরিক আঘাতের মামলা দায়ের করা হয়। অভিযোগকারী জানান, আশিস কাপুরের এলাকায় এক পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। সেখানেই তার পানীয়ের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়।জ্ঞান হারানোর পর তাকে টেনে একটি শৌচাগারে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই মহিলা।

    পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ভুক্তভোগী কয়েকজনের নাম উল্লেখ করলেও পরবর্তী সময় বিবৃতিতে কেবল আশিস কাপুরকেই অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেন তিনি।গ্রেপ্তারের পর পুলিশ আশিস কাপুরের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য আবেদন করেছে।পাশাপাশি আশিস কাপুরকে পুনেতে নিয়ে গিয়ে তদন্ত চালানোরও অনুমতি চাওয়া হয়েছে।