
মালদার চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো ঘটনা সম্পূর্ণভাবে জেহাদি চিন্তাভাবনা। সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
তিনি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিতেই তাঁর ছবিতে আগুন লাগানো হচ্ছে এর থেকে আর বেশি সর্বনাশ কি হতে পারে। শমীকের মন্তব্য, বাংলাদেশেও ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায় থেকে শুরু করে একাধিক গুণী ব্যক্তির বাড়ি ভাংচুর লাইব্রেরিতে আগুন ঘটনা ঘটেছে। আর একই ছবি দেখা গিয়েছে মালদার চাঁচলে। পাশাপাশি
বাংলাদেশের মানুষরাও বাংলা ভাষায় কথা বলেন, আর এরাজ্যের তৃণমূল কংগ্রেস ও বাংলা ভাষায় কথা বলে, কিন্তু বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রতিবাদের ভাষা বাংলাদেশ এবং তৃণমূলের এক হয়ে গেছে। নইলে ছাত্ররা কোনওদিন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ায় ?






