
কেন্দ্রীয় তদন্ত ব্যুরো,সিবিআই অভিনেতা-রাজনীতিবিদ এবং টিভিকে প্রধান বিজয়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছে।দক্ষিণ ভারতের কারুরে বিজয়ের সভায় পদপিষ্ট হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নয়াদিল্লিতে তলব করা হয়েছে।
জানা গিয়েছে, ১২ জানুয়ারী সোমবার তিনি সিবিআই-এর সামনে হাজির হবেন।উল্লেখ্য এই বছরের শেষেই তামিলনাড়ুতে নির্বাচন হতে চলেছে।সেখানে ডিএমকে-র বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ দল হিসেবে উঠে এসেছে বিজয়ের টিভিকে। তাঁর বিভিন্ন জনসভায় ভিড় বলে দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে তাঁর একটি স্বাভাবিক গ্রহনযোগ্যতা রয়েছে। এদিকে দক্ষিণী অভিনেতা এবং রাজনীতিবিদ বিজয়ের সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অক্টোবর মাসে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে তিন সসদ্যের কমিট গঠনেরও নির্দেশ দেওয়া হয়।সেই সময়, সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মহেশ্বরী এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চ বলে, এই ঘটনার তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে।তদন্তের স্বচ্ছতা বজায় রাখার জন্য, তিন সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়। এই কমিটির প্রধান করা হয় বিচারপতি অজয় রাস্তোগি।
এছাড়াও কমিটিতে থাকার কথা দুই আইপিএস অফিসারের। বলা হয়, এই আধিকারিকরা তামিলনাড়ু ক্যাডারের হতে পারেন কিন্তু তামিলনাড়ুর স্থানীয় বাসিন্দা হতে পারবেন না।এরপর গত বছর ২৭ সেপ্টেম্বর বিজয়ের দল, তামিলাগা ভেত্রি কাজাগাম,টিভিকে-এর সমাবেশ হয় তামিলনাড়ুর কারুরে। সেখানেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে মহিলা ও শিশু সহ ৪১ জনের মৃত্যু হয়। প্রায় ৬০ জন আহত হন।









