গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ইডির তল্লাশিতে বাধা, তোপ অধীর-সেলিমের

    ইডির তল্লাশিতে বাধা, তোপ অধীর-সেলিমের

    0
    62
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কুখ্যত-বিখ্যাত আইপ্যাকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় যন্ত্রণা। খোঁচা দিয়েছেন অধীর চৌধুরি।
    প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন আইপ্যাকের জন্য মুখ্যমন্ত্রীর এত মাথা ব্যথা কেন। এর পিছনে নিশ্চয়ই কোন রহস্য রয়েছে বলে দাবি করেছেন অধীর চৌধুরি। তাঁর প্রশ্ন ইডির অভিযানের মাঝে মুখ্যমন্ত্রী কেন ফাইল নিয়ে বেরিয়ে এলেন। ফাইলে কী ছিল। আইপ্যাক চাইলে আইনি সহায়তা নিতে পারত। সেখানে মুখ্যমন্ত্রীর ইন্টারেস্ট কী। আই প্যাকের মালিকানা আসলে বেনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দাবি করেছেন মহম্মদ সেলিম। আইপ্যাকে ইডির হানা নিয়ে সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম প্রশ্ন তুলেছেন প্রতীক জৈন তৃণমূলের কোন স্তরের নেতা, যে মুখ্যমন্ত্রী তাঁর বাড়ি চলে গেলেন।
    কেন্দ্রীয় এজেন্সি আর মমতা যৌথ নাটক চলছে বলে আক্রমণ করেছেন মহম্মদ সেলিম। তাঁর প্রশ্ন বেসরকারি সংস্থায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি হলে তাতে তৃণমূল পথে নামছে কেন।