
ওড়িশায় জারি শৈত্যপ্রবাহ। ওড়িশার ময়ূরভঞ্জের সিমলিপালে সর্বনিম্ন তাপমাত্রা শূন্য। ফুলবনিতে ৫ ডিগ্রি, রাউরকেলায় ৫.৪, ঝরসুগুড়ায় ৫.৮, দারিংবাড়িতে ৬, ভবানীপাটনা এবং নবরংপুরে তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।
মৌসম ভবন জানিয়েছে, দেশের ১৫টি রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে। তার মধ্যে রয়েছে ওড়িশাও। শুধু শৈত্যপ্রবাহ নয়, তার সঙ্গে কুয়াশার দাপটও চলবে আগামী কয়েক দিন। যার জেরে ব্যাহত হতে পারে ট্রেন ও বিমান পরিষেবা।
ওড়িশার পাশাপাশি শৈত্যপ্রবাহ চলবে, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং উত্তরাখণ্ডে। সতর্কতা জারি করা হয়েছে দিল্লি, জম্মু-কাশ্মীর এবং চণ্ডীগড়েও।






