গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata প্রধানমন্ত্রীর পরে এবার ২৮-এ সিঙ্গুরে মুখ্যমন্ত্রী

    প্রধানমন্ত্রীর পরে এবার ২৮-এ সিঙ্গুরে মুখ্যমন্ত্রী

    0
    68
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরেই ২৮ জানুয়ারি সিঙ্গুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ তারিখ সিঙ্গুরের সভা থেকে ৮৩০ কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী।

    ওই সভায় পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের জঙ্গলরাজ উৎখাতের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আক্রমণ করে বলেছিলেন আইনশৃঙ্খলার উন্নতি না হলে শিল্প সম্ভব নয়। এবার সেই সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    সেখানে প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি ১৬ লাখ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের সভা থেকে শিল্পের বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।