
অপরাজিতা বিল আইনে পরিণত করতে প্রয়োজনে প্রাইভেট মেম্বার বিল আনার হুঁশিয়ারি দিয়েছেন অভিষোক বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ডাক্তারদের কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন ধর্ষককে জেলে বসিয়ে ৩ বেলা খাওয়ানের কি প্রয়োজন। কেন্দ্রের অপরাজিতা বিল পাসের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্য সরকারের অপরাজিতা বিল আটকে রাখায় কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেছেন রাজ্য সরকার অপরাজিতা বিল আনলেও এখনও রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুর কাছে পড়ে রয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই বিধানসভায় অপরাজিতা বিল পাস করেছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এই বিল রাষ্ট্রপতি সই করলে সারা দেশের জন্য আইন কার্যকর হবে। আদালা করে কিছু লাগবে না। আর যদি না হয়, তিনি নিজেই প্রাইভেট মেম্বার বিল আনবেন। সে কেউ তাঁর পাশে থাকুন বা না থাকুন।
কিন্তু তা না হয়েছে ধর্ষকদের ৩, ৪ বেলা জেলে বসিয়ে খাওয়ানো হচ্ছে, বছরে কয়েক লাখ টাকা খরচ হচ্ছে। সেই টাকায় একটা গরিব মানুষের বাড়ি হয়ে যেত।







