গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Sports ফাইনালে আল নাসর, ট্রফি জয়ের সুযোগ রোনালদোর

    ফাইনালে আল নাসর, ট্রফি জয়ের সুযোগ রোনালদোর

    0
    6
    ছবি সৌজন্যে : এক্স

    এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর সেমিফাইনালে কাতারের আল আহলিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে আল নাসর। ম্যাচে শুরুর একাদশে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো।

    ৪১ বছর বয়সী তারকা ৭৮ মিনিট মাঠে থাকলেও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। তবে তার সতীর্থরা দারুণ পারফরম্যান্স দেখিয়ে বড় জয় নিশ্চিত করে।ম্যাচের শুরুটা ভালো ছিল না আল নাসরের জন্য। সপ্তম মিনিটে পেনাল্টি পেলেও সেটি কাজে লাগাতে পারেনি আল আহলি।গোলরক্ষকের দুর্দান্ত সেভে বেঁচে যায় সৌদি ক্লাবটি। এর পরই ১১ মিনিটে এগিয়ে যায় কাতারের দলটি।তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় আল নাসর।ফরাসি তারকা কিংসলে কোমানের হ্যাটট্রিক এবং আক্রমণভাগের ধারালো পারফরম্যান্সে ম্যাচে দাপট দেখায় তারা।এ ছাড়া গোল করেন অ্যঞ্জেলো গাব্রিয়েল ও আবদুল্লাহ আল হামদান। এই জয়ের ফলে ফাইনালে উঠে গেছে আল-নাসর। ট্রফির লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে জাপানের গামবা ওসাকা। ১৭ মে রিয়াদে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।উল্লেখ্য, চলতি সিজনে সৌদি প্রো লিগেও শীর্ষে রয়েছে আল নাসর।

    ফলে ২০২৬ সালে রোনালদোর সামনে একাধিক ট্রফি জয়ের সুযোগ তৈরি হয়েছে, সৌদি লিগ, এএফসি চ্যাম্পিয়নস লিগ টু, সৌদি সুপার কাপ, এশিয়ান সুপার কাপ এবং জাতীয় দলের হয়ে বিশ্বকাপ।