
বার্নলিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। বার্নলির মাঠে ১-০ ব্যবধানে জয়ে আর্সেনালকে সরিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পেপ গুয়ার্দিওলার দল।
আর এই জয়ে আসরের প্রথম দিনের পর আবার শীর্ষে উঠল তারা। ট্রফি লড়াইয়ের লাগামটাও নিজেদের হাতে নিল সিটি।এর আগে আর্সেনালকে সরাসরি ২-১ ব্যবধানে হারিয়ে ট্রফি লড়াইয়ে নিজেদের সুবিধাজনক অবস্থানে নিয়ে যায় ম্যান সিটি।হালান্ডের করা এক গোলই প্রত্যাশিত জয় তুলে নিয়েছে দলটি। জয়ে আর্সেনালের ২০০ দিনের দীর্ঘ রাজত্বের অবসান ঘটলো।সিটি ২৮টি গোল পোস্টে শট আনলেও আর কোন গোলের দেখা পায়নি।এর মধ্যে বেশ কয়েকটি গোলের আশা জাগালেও শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় গুয়ার্দিওলার প্লেয়ারদের। শনিবার নিউক্যাসলকে আতিথ্য দেবে। নিজেদের মাঠে জয় তুলে নিতে পারলে আবার তালিকার শীর্ষে ফিরতে পারে গার্নাসরা।তবে আপাতত সিটিই সুবিধাজনক অবস্থানে রয়েছে।শেষ ২১টি লিগ ম্যাচের মধ্যে হেরেছে একটিতে ।ম্যাচ শুরুর তৃতীয় মিনিটে জানলুইজি দোন্নারুম্মার পরীক্ষা নেয় বার্নলি।জেইডন অ্যান্থনির জোরাল শট ঝাঁপিয়ে রুখে দেন সিটি গোলরক্ষক। পরের মিনিটে অন্য পাশের গোলরক্ষকও কঠিন পরীক্ষার মুখে পড়ে। হায়ান শেহকির প্রচেষ্টা ঝাঁপিয়ে এক হাত দিয়ে কোনোমতে আটকান মার্তিন, বল তার হাতে বাধা পেয়ে পোস্টে লাগে।পরপর দু’ দিকে দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হওয়ার পরের মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন হলান্ড।
মাঝমাঠ থেকে জেরেমি ডোকুর থ্রু পাস ধরে, গতিতে প্রতিপক্ষের দু’জনকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের তারকা।দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতেন হলান্ড। কিন্তু এই দফায় ভাগ্য তার সহায় হয়নি, শট পোস্টে বাধা পায়।









