গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক ‘সুসংবাদ’! : ট্রাম্প

    ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক ‘সুসংবাদ’! : ট্রাম্প

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স
    ইরানের সঙ্গে আমেরিকার দ্বিতীয় দফার বৈঠকে নিয়ে সুসংবাদ রয়েছে। এমনটাই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    কবে সেই বৈঠক হতে পারে, তারও ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরান সবকিছু অস্বীকার করেছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরগুলিতে মার্কিন নৌসেনার অবরোধ অব্যাহত রাখা হবে বলে মঙ্গলবার গভীর রাতে, ভারতীয় সময় জানিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা— পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে আমেরিকা। মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসার কথা ছিল আমেরিকার এবং ইরানের।
    মঙ্গলবার সকালে আমেরিকার একটি সংবাদসংস্থাকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, বৈঠকে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছে তাঁর প্রতিনিধিদল। কিন্তু দুপুরে আমেরিকারই অন্য একটি সংবাদমাধ্যম দাবি করে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তাঁর দলবলের পাকিস্তান সফর পিছিয়ে গিয়েছে।