
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের দিন বাংলার মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স পোস্টে বাংলা ভাষায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে ভোট দিতে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন যুবসমাজকে’ও। এক্স হ্যান্ডলে নরেন্দ্র মোদী লিখেছেন, সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছেন। এর পরেই যুবসমাজ এবং মহিলাদের উদ্দেশে তাঁর আহ্বান, বিশেষ ভাবে তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার অনুরোধ করেছেন। এদিকে, শুভেন্দু অধিকারী এক্স পোস্টে লিখেছেন, বিশাল সংখ্যক পশ্চিমবঙ্গবাসী গণ রাজ্যের হারানো গৌরব পুনরুদ্ধার করতে এবং কুশাসন থেকে মুক্তি পেতে পরিবর্তনের সংকল্পে ভোট দেবেন। যাঁরা আজ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন, তিনি সেই সকল ভোটদাতাদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছেন যে সপরিবারে বুথে যান ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুন।
এদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে এক্স পোস্টে লেখা হয়েছে, বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ চলছে। প্রত্যেক ভোটারকে আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন স্বাধীনভাবে, সুষ্ঠুভাবে এবং নির্ভয়ে তাঁদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করেন। মাথা উঁচু করে প্রবেশ করুন। মাকে সম্মান জানাতে ভোট দিন।






