গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment হিন্দু জাগরণের ডাক দিয়ে বিতর্কে কাজল

    হিন্দু জাগরণের ডাক দিয়ে বিতর্কে কাজল

    0
    84
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এবার বাংলাদেশে হিন্দু যুবকের হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছেন কাজল আগরওয়াল। সোশাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছেন, সকলের নজর বাংলাদেশের হিন্দুদের উপর।সেই পোস্টেই হিন্দু জাগরণের ডাক দিয়েছেন কাজল। সিংহম নায়িকার সংযোজন, হিন্দুরা জেগে উঠুন।

    এই নীরবতা আপনাকে বাঁচাতে পারবে না।অগ্নিগর্ভ বাংলাদেশের আবহে কাজল আগরওয়ালের এহেন পোস্ট দাবানল গতিতে ভাইরাল সোশাল পাড়ায়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর এহেন আক্রমণে গর্জে ওঠায় কাজলের প্রশংসায় পঞ্চমুখ সিংহভাগ নেটাগরিকরা।কেউ বলছেন, যাক আপনার বুকের পাটা রয়েছে। কেউ বা বলেছেন,ভাগ্যিস আপনার মতো সেলেব রয়েছে এদেশে, যাঁরা প্রতিবাদে গর্জে উঠতে জানেন। কেউ বা কাজলের মন্তব্যে সায় দিয়ে বলেছেন, সত্যিই এবার হিন্দুদের জেগে ওঠা উচিত। একাংশ আবার কাজলের পোস্ট শেয়ার করে সব হিন্দুদের এক হওয়ার ডাক দিলেন।তবে প্রশংসার পাশাপাশি বিতর্কও উসকেছে কাজলের মন্তব্যে।নেটবাসিন্দাদের একাংশ বলছেন, হিন্দু কেন? এই ঘটনা গোটা মনুষ্য জাতির উপর প্রশ্ন তুলে দিয়েছে। আবার ওয়াকিবহালমহলের একাংশের মত, সাম্প্রদায়িক বিভাজন নীতি উসকে দেবেন না।

    বরং বলুন, যে বর্বর ঘটনা ঘটেছে সেটা মানবিকতার উপর আঘাত। কাজলের প্রতিবাদী পোস্ট নিয়ে সোশাল পাড়া দ্বিবিভক্ত হলেও আপাতত চর্চার শিরোনামে তাঁর মন্তব্য।