
নবান্ন অভিযানে পুলিশকে পেটানোর অভিযোগে আরেক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মানস চন্দ্র সাহা নামে বছর ৫৫-র ওই ব্যক্তি নৈহাটির বাসিন্দা। সিসিটিভি ফুটেজ দেখে মানসকে চিহ্নিত করে পুলিশ। এর আগে বিজেপি কর্মী চন্দন গুপ্তাকে গ্রেফতার করেছিল পুলিশ।
তাঁকেও হেফাজতে নিয়েছিল পুলিশ। এ বিষয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেছেন রাজ্য সরকার ভয় পেয়েছে বলে সাধারণ মানুষকে হেনস্থা করছে।
মানস চন্দ্র সাহা শুধমাত্র আর জি করকাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। শুধু মাত্র সেই কারণেই তাঁকে হেনস্থা করা হচ্ছে।









