গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National অবৈধ অভিবাসন পশ্চিমবঙ্গের সমস্যা : অর্জুন 

    অবৈধ অভিবাসন পশ্চিমবঙ্গের সমস্যা : অর্জুন 

    0
    68
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    তৃণমূল কংগ্রেসের শাসনকালে পশ্চিমবঙ্গের বড় সমস্যা অবৈধ অভিবাসন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল।
    তাঁর মন্তব্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই দাবি করুক, পশ্চিমবঙ্গে শেষ কিছু বছরে প্রচুর পরিমাণে অবৈধ বাংলাদেশি, রোহিঙ্গা সহ একাধিক বাইরের লোকজন বসবাস করছে এবং তাঁরা শাসকদলের ভোটার। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সরাতে চাইছেন না, এসআইআর-র বিরোধিতা করছেন।
    অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, তৃণমূলকে হটিয়ে বিজেপি ক্ষমতায় আসলে, প্রথমেই সমস্ত অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাড়ানো হবে এবং বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। বাংলার জনগণকে এই অবৈধ অভিবাসীদের হাত থেকে মুক্ত করা হবে।