
শুনানি পর্বে এখন পর্যন্ত ৪ লাখ ৯৮ হাজার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। ১ লাখ ৬৩ হাজার ভোটারের নাম অযোগ্য হিসেবে বাদ পড়েছে।
ফলে এসআইআর শুনানি পর্বের শেষদিনে মনে করা হচ্ছে তালিকায় বাদ পড়তে পারে ৬ লাখ ৬১ হাজার জনের। আগেই খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল ৫৮ লাখ নাম। তবে যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁরা ফর্ম ৬-এ আবেদন করে ফের নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। গত দেড় মাসেরও বেশি সময় ধরে চলা এই শুনানি প্রক্রিয়ায় প্রায় দেড় কোটি ভোটারকে নোটিস পাঠায় কমিশন। এর মধ্যে আনম্যাপড থাকার কারণে নোটিস পান প্রায় ৩২ লাখ ভোটার। তথ্যগত অসঙ্গতির কারণে শুনানিতে ডাক পড়ে ১ কোটি ২০ লাখ ভোটারের। শুনানিতে হাজিরই হননি প্রায় ৫ লাখ ভোটার। শুনানিতে অংশ নেওয়া ভোটারদের তথ্য যাচাই পর্ব চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
এখনও পর্যন্ত প্রায় ৬ লাখ ৬১ হাজার ভোটারের নাম বাদ পড়তে পারে। এদের মধ্যে বেশিরভাগ গরহাজির ছিলেন। তথ্যযাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর সেই সংখ্যাটা আরও বাড়তে পারে। এসআইআর-র শুনানি মিটতেই সাংবাদিক বৈঠকে সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন যেভাবে কাজ হয়েছে তাতে নিশ্চয় বলা যায়, দেশের মধ্যে সবচেয়ে ভাল কাজ হয়েছে পশ্চিমবঙ্গে। বাইট: সিইও








