গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ট্রফির স্বপ্নে ধাক্কা খেল আর্সেনাল

    ট্রফির স্বপ্নে ধাক্কা খেল আর্সেনাল

    0
    20
    ছবি সৌজন্যে : এক্স

    চলতি সিজন ভালোয় কাটছিল আর্সেনালের। চতুর্থবারের মত এফএ কাপের চ্যাম্পিয়নশিপ জয়ের সুযোগ ছিলো সামনে।  হঠাৎ ছন্দপতনে ট্রফির স্বপ্নে খেল বড় ধাক্কা। লিগ কাপের সেমিফাইনালে ম্যান সিটির কাছে হারের পর এফএ কাপে সাউদাম্পটনের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিল গানার্সরা।

    সেন্ট মেরি’স স্টেডিয়ামে সাউদাম্পটনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে মিকেল আর্তেতার প্লেয়াররা। রস স্টুয়ার্ট ও শেয়া চার্লসের গোল জয় তুলে নেয় সাউদাম্পটন।আর্সেনালের পক্ষে একটি গোল শোধ করেন ভিক্তর ইয়োকেরেস।পুরো ম্যাচেই সবদিক দিয়ে এগিয়ে ছিল গার্নাসরা।আর্সেনাল বেশি শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেনি। ফলে দুই ট্রফির স্বপ্ন ভেঙে গেল আর্সেনালের।ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল সাউদাম্পটন। ৩৩ মিনিটে গোল করে আর্সেনালকে স্তব্ধ করে দেন রস স্টুয়ার্ট। পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছিল গানাররা। গ্যাব্রিয়েল জেসুসের বদলি হিসেবে মাঠে নামার ৮ মিনিট পর গোল করে গানারদের সমতায় ফেরান ইয়োকেরেস। কাই হাভার্টজের পাস থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান সুইডিশ স্ট্রাইকার ইয়োকেরেস। কিন্তু শেষ পর্যন্ত সেই সমতা ধরে রাখতে পারেনি আর্সেনাল।

    ইংলিশ চ্যাম্পিয়নশিপের দলটি ফের লিড পায় ইয়োকেরেসের মতোই বদলি নামা এক খেলোয়াড়ের গোলে। ৭৭ মিনিটে বদলি নামা শেয়া চার্লস ৮৫ মিনিটের মাথায় টম ফেলোসের পাস থেকে গোল করে সেন্টদের উল্লাসে মাতান। এবার আর সমতাসূচক গোল আদায় করতে পারেনি আর্তেতার প্লেয়াররা।