গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ছাত্রাবাসে অসমিয়া ছাত্রকে হেনস্থা

    ছাত্রাবাসে অসমিয়া ছাত্রকে হেনস্থা

    0
    78
    ছবি সৌজন্যে : এক্স

    ত্রিপুরার পরে এ বার মধ্যপ্রদেশ। ফের উস্কে উঠেছে অ্যাঞ্জেল চাকমা হত্যাকাণ্ডের স্মৃতি। মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অমরকন্টকে ইন্দিরা গান্ধী জাতীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে এক ছাত্রকে হেনস্থার অভিযোগ উঠেছে পাঁচজন পড়ুয়ার বিরুদ্ধে।

    জানা গিয়েছে, আক্রান্ত হিরোস জ্যোতি দাস ওই শিক্ষা প্রতিষ্ঠানের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরস্তরের পড়ুয়া। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। হিরোস যখন ছাত্রাবাসের স্নানাগার থেকে নিজের ঘরে যাচ্ছিলেন তখন ছাত্রাবাসের বেশ কয়েক জন তাঁর উদ্দেশে প্রশ্ন করেছিল যে তিনি কোথা থেকে এসেছেন ও এই ছাত্রাবাসে কী করছেন।

    ওই দিন বিকেল ৪টা নাগাদ তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তদের বহিষ্কার করেন। আক্রান্তের অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করা হয়। বর্ণবৈষম্যমূলক কোনও মন্তব্য করা হয়েছে কি না প্রশ্নের উত্তরে এসডিপিও নবীন তিওয়ারি জানান, বিষয়টি তদন্তাধীন।