গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International লক্ষ্য করে হামলা, সুরক্ষিত খামেনি-পেজেস্কিয়ান!

    লক্ষ্য করে হামলা, সুরক্ষিত খামেনি-পেজেস্কিয়ান!

    0
    43
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে ইজরায়েল। তেহরানে যেখানে হামলা হয়, তার কিছু দূরেই রয়েছে আয়াতুল্লাহ আলি খামেনির দফতর। শুধু তেহরানেই নয়, হামলা চালানো হয়েছে ইসফাহান, কুম, কারাজ, কেরমামশাহেও।

    এমনই দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম। তবে এই হামলা যে আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেজেস্কিয়ানকে লক্ষ্য করেই করা হয়েছিল, সেই বিষয়টি স্পষ্ট করল ইজরায়েল। যদিও, ইরানের সংবাদমাধ্যমের দাবি, খামেনেই সুরক্ষিত আছেন। হামলা শুরু হতেই তাঁকে গোপন এবং নিরাপদ ডেরায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এটাও স্পষ্ট নয় যে, যে সময় হামলা হয়েছিল, সেই সময় নিজের দফতরে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন কি না। ইরান প্রশাসনের এক কর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, হামলার কোনও আঁচ পড়েনি আয়াতুল্লাহ আলি খামেনির গায়ে।

    আবার অন্য একটি সূত্র রয়টার্সের কাছে দাবি করেছে, যে সময় তেহরানে হামলা হয়, সেই সময় আয়াতুল্লাহ আলি খামেনি সেখানে ছিলেন না। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান নিরাপদ আছেন কি না, তা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। কারণ, ইজ়রায়েলের দাবি, প্রেসিডেন্টকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছিল। তবে ইরানের সরকারি সংবাদপত্রে ইজরায়েলের এই দাবিকে উড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট সুরক্ষিত এবং সুস্থই আছেন।