গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National বিশাখাপত্তনমে বাংলাদেশের যুদ্ধজাহাজ! 

    বিশাখাপত্তনমে বাংলাদেশের যুদ্ধজাহাজ! 

    0
    40
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভারত মহাসাগরে যুদ্ধের প্রস্তুতি! সেই যুদ্ধের মহড়ায় অংশ নিতে একে একে উপস্থিত হয়েছে ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, বাংলাদেশের মতো একাধিক দেশ।
    জানা যাচ্ছে, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনা এবং নৌবাহিনীর মিলন মহড়ার। সেই উপলক্ষেই বিশাখাপত্তনমে উপস্থিত হয়েছে বিশ্বের একাধিক দেশের নৌবাহিনী। শুধু যুদ্ধমহড়া নয়, কূটনৈতিক দিক থেকেও এই সামরিক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনা সূত্রে জানা যাচ্ছে, গত সোমবার এই মহড়ায় অংশ নিতে উপস্থিত হয়েছে ইন্দোনেশিয়ান নৌবাহিনীর ফ্রিগেট। সংযুক্ত আরব আমিরশাহির নৌসেনার কর্ভেট আল-ইমারাত যোগ দিয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল এই মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশের নৌসেনার জাহাজ বিএনএস সমুদ্র অভিযান’ও।
    এই তিন দেশের পাশাপাশি ইতিমধ্যেই বিশাখাপত্তনম এসে পৌঁছেছে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার যুদ্ধজাহাজ।