
খুন নয়, আত্মহত্যাই করেছেন ঝাড়খণ্ডে কর্মরত বেলডাঙার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ। এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিবে ১৬, ১৭ পরপর দুদিন উত্তাল হয়েছিল বেলডাঙা।
ঝাড়খণ্ডের পালামৌয়ে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপশি তদন্ত প্রক্রিয়ার ভিডিও, পোস্ট মর্টেম রিপোর্ট খতিয়ে দেখার পর মুর্শিদাবাদ পুলিশ দাবি করেছে খুন নয়, আত্মঘাতী হয়েছেন আলাউদ্দিন। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হলেও কোনও আঘাতের চিহ্ন ছিল না। আলাউদ্দিনের শরীরে যে ক্ষত মিলেছে তাও বেশ পুরনো। যেখানে আলাউদ্দিন শেখের মৃত্যু হয়েছে, সেই ঘরও পরীক্ষা করা হয়েছে। আলাউদ্দিনের সঙ্গী পরিযায়ী শ্রমিকদেরও জেরা করা হয়েছে। ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানার এএসআইয়ের সঙ্গেও কথা হয়েছে মুর্শিদাবাদ পুলিশের। যদিও পরিবাবের দাবি আলাউদ্দিনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মুর্শিদাবাদ পুলিশ ভুল তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছে পরিবারের লোকজন।
কার্যত গুজবের জেরেই আলাউদ্দিনের মৃত্যু ঘিরে ১৬ তারিখ উত্তাল হয়েছিল বেলডাঙা। তার বেশ ছিল পরের দিন ১৭ তারিখের। ভাঙচুর, আগুন, সাংবাদিকদের মারধর ঘটনাও ঘটে।








