গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata বিজেপি-হুমায়ুন হাজার কোটির চুক্তি, ভিডিও এনে দাবি তৃণমূলের

    বিজেপি-হুমায়ুন হাজার কোটির চুক্তি, ভিডিও এনে দাবি তৃণমূলের

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মুসলিম ভোটব্যাঙ্ককে প্রভাবিত করতে বিজেপির কাছ থেকে হাজার কোটি টাকার ডিল হয়েছে। স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করে দাবি করেছে তৃণমূল। যদিও তার সত্যতা যাচাই করেনি এস নিউজ।
    ওই ভিডিওয় শোনা গিয়েছে হুমায়ুন কবির কোনও একজনকে বলছেন বিজেপির কাছ থেকে তিনি হাজার কোটি টাকা চেয়েছেন মুসলিম ভোটকে প্রভাবতি করতে। এরমধ্যে তিনশো কোটি টাকা অগ্রিম চেয়েছেন। আম জনতা উন্নয়ন পার্টির প্রধানকে বলতে শোনা গিয়েছে যে বাবরি মসজিদের দাবি তিনি তুলেছেন মুসলিম সমাজের ভাবাবেগকে কাজে লাগানোর জন্য। তিনি আরও বলেছেন বাবরি নামের থেকেও মসজিদটা আসল। ভিডিওয় হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীই তাকে বলেছেন দিল্লিতে নিয়ে গিয়ে সেন্ট্রাল লিডারশিপের সঙ্গে কথা বলিয়ে দেবেন। পিএমও-র সঙ্গেও কথা হয়েছে বলে দাবি করেছেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই কাজে তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন। তৃণমূলের দাবি পিএমও থেকে কারা যোগাযোগ রাখছেন, হিমন্ত বিশ্বশর্মা এবং মোহন যাদবের সঙ্গে যোগাযোগ, বিহারে অন্য একজন কিভাবে টাকা রেখেছেন সেইভাবে তিনি রাখবেন এবং হুমায়ুন কবিরকে যে হেলিকপ্টার নিয়ে ঘুরছে তা পুরোটাই একটা স্ক্যাম এবং এর তদন্ত হওয়া উচিত। এই ভিডিও প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেছেন মুসলিম ধর্মাবেগকে বিক্রি করছে হুমায়ুন কবির। হাজার কোটি টাকা চাইছে। এই রকম কাজ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেছেন এসআইআর করে নাম বাদ দিয়ে শান্তি হচ্ছে না।
    এর ওপর বেইমানগুলোকে কিনে নিচ্ছে। যদিও হুমায়ুন কবিরের দাবি পুরোটাই এআই দিয়ে বানিয়েছে তৃণমূল। প্রমাণ করতে না পারলে ২ হাজার কোটি টাকার মানহানির মামলা করবেন।