গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International আমেরিকার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ ব্রিটেনের

    আমেরিকার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ ব্রিটেনের

    0
    91
    ছবি সৌজন্যে : এক্স

    ক্যারিবীয় সাগরে আমেরিকার সামরিক বাহিনীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে আমেরিকার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করেছে ব্রিটেন।মাদকবিরোধী অভিযানের নামে হওয়া এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে এ ধরনের পদক্ষেপ নিল ব্রিটেন।

    ব্রিটেনের এই সিদ্ধান্তকে মার্কিন-ব্রিটিশ সম্পর্কের জন্য বড় পদক্ষেপ। ব্রিটেনের দীর্ঘদিনের মিত্র ও প্রধান গোয়েন্দা সহযোগী আমেরিকা। তাই তথ্য বিনিময় বন্ধ করার সিদ্ধান্ত তাদের সম্পর্কের ফাটল হিসেবে চিহ্নিত হচ্ছে।মার্কিন সংবাদমাধ্যম-এর মতে,বহু বছর ধরে ক্যারিবীয় দ্বীপাঞ্চলের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে মার্কিন কোস্টগার্ডকে মাদকবাহী সন্দেহভাজন নৌযানগুলোর অবস্থান জানিয়ে আসছিল ব্রিটেন। এরকম তথ্যের ভিত্তিতে মার্কিন বাহিনী নৌযানগুলো থামিয়ে তল্লাশি চালিয়ে ও আটক করে মাদক জব্দ করত।

    রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান ফল্কার টার্ক-ও এক মাস আগে এই হামলাগুলোকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আখ্যা দিয়েছেন। ব্রিটেনও এই মূল্যায়নের সঙ্গে একমত পোষণ করেছে।