গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National দেশজুড়ে উপনির্বাচনে বিজেপির জয়জয়কার 

    দেশজুড়ে উপনির্বাচনে বিজেপির জয়জয়কার 

    0
    154
    BJP wins by elections across the country
    BJP wins by elections across the country
    মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণের মধ্যে উপনির্বাচনে দেশজুড়ে বিজেপির জয়জয়কার। শনিবার প্রকাশিত হয়েছে ১৪ রাজ্যের ৪৮টি বিধানসভা কেন্দ্র এবং ২টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল।
    সেখানে দেখা গিয়েছে, উত্তরপ্রদেশের ৬ আসন জিতে নিয়েছে বিজেপি। অন্যদিকে, গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ রাষ্ট্রীয় লোক দল জিতেছে মিরাপুর আসনে। বিরোধী সমাজবাদী পার্টি জয় পেয়েছে মাত্র দুটি আসন।এদিকে, অসমে ৫ বিধানসভা আসনের মধ্যে ৩টিতে জয় পেয়েছে বিজেপি। সেখানে একটি আসনে জিতে নিয়েছে ইউনাইটেড পিপলস পার্টি। বিহারে ৪টি বিধানসভা আসনের মধ্যে ২টি আসনে জয়লাভ করেছে বিজেপি, একটিতে জয় পেয়েছে জনতা দল, অন্যটিতে হিন্দুস্তানি আওয়াআমি মোর্চা। ছত্তিশগড়ের একমাত্র বিধাসভা কেন্দ্রে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। অন্যদিকে, কর্নাটকে শক্তি বাড়িয়েছে সিদ্দারামাইয়া সরকার। সেখানে ৩ বিধানসভা আসনেই জয় পেয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের ২টি আসনের একটি পেয়েছে কংগ্রেস, অন্যটি বিজেপি। মেঘালয়ে একটি আসনে জয় পেয়েছে ন্যাশনাল পিপলস পার্টি।পাঞ্জাবে ৪ আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছে আপ। একটি গিয়েছে কংগ্রেসের দখলে। রাজস্থানে ৭ আসনের মধ্যে ৫টি জিতেছে বিজেপি।
    একটি কংগ্রেস জিতেছে, অন্যটিতে জয়ী ভারত আদিবাসী পার্টি। সিকিমে ২টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চা। গুজরাটে একটি আসনে জয়ী হয়েছে বিজেপি। 
    ছবি সৌজন্যে : এক্স